রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো নেই তাসরিফ, বেঁকে গেছে তার মুখ

news-image

বিনোদন প্রতিবেদক : নেটদুনিয়ায় কুঁড়েঘর ব্যান্ডদল দিয়ে সংগীতের ভুবনে পা রাখেন গায়ক তাসরিফ খান। গান দিয়ে অল্প ক’দিনের শ্রোতাদের মন জয় করে নেয় ব্যান্ডদলটি। গান-বাজনার পাশাপাশি গেল বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যার সময়ে ত্রাণ সহায়তায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হন এই তরুণ গায়ক।

ঠোঁটের কোণে হাসি লেগে থাকা এই গায়ক এখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। হাস্যোজ্জ্বল এই মুখে দেখা দিয়েছে ‘ফেসিয়াল প্যারালাইসিস’ নামের এক অসুখ। বিষয়টি দুদিন আগেই সোশাল মিডিয়ায় জানান তাসরিফ। আজ মঙ্গলবার চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

তাসরিফ ভাষ্য, ‘ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত একমাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনও গানের কাজই করতে পারবো না।’

অসুস্থতার বর্ণনা দিয়ে এই গায়ক বলেন, ‘আমার মুখের একপাশ কিছুটা বেঁকে গেছে। তিন দিন আগে বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর ওষুধ চলবে।

এদিকে, অসুস্থতায় কারণে গানবাজনা থেকে বিরতি নিলেও বসে নেই তাসরিফ। কারণ তিনি যুক্ত আছেন মানবিক কিছু কাজের সঙ্গে। ভোলার এক ক্যানসার রোগীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের কথা দিয়েছেন তিনি। আর সেটি নিয়েই ব্যস্ত আছেন তাসরিফ। সেই কাজের জন্য কিছুদিনের মধ্যেই ভোলায় যেতে হবে তাকে।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের