,

ডিএনসিসি মার্কেটে চালু হলো ক্যাশলেস লেনদেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সর্বজনীন কিউআর কোডভিত্তিক ক্যাশলেস পরিশোধ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হলো গুলশান-১-এর ডিএনসিসি মার্কেট। আজ মঙ্গলবার বিকেলেণ গুলশানে নগরভবনে ‘ক্যাশলেস বাংলাদেশের’ উদ্যোগে এ অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ’ উদ্যোগের ধারাবাহিকতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও মাস্টারকার্ডের অংশীদারত্বে সেবা প্লাটফর্ম ‘বাংলাদেশের প্রথম ক্যাশলেস মার্কেট ডিএনসিসি-১, এক কিউআরে সব পেমেন্ট’ শীর্ষক এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হয়েছি। আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যক্রম শুরু করেছি। আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন অনেকগুলো সেবাই এখন অনলাইনের আওতায় নিয়ে এসেছি।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য এবং ট্রেড লাইসেন্সের জন্য এখন আর কাউকে ডিএনসিসির অফিসে যেতে হয় না। অনলাইনেই ঘরে বসে এই সেবা পাচ্ছে নগরবাসী। পর্যায়ক্রমে সব সেবা অনলাইনের আওতায় আনা হবে। আমরা রিকশার কিউআর কোড ব্যবহার করব, এর ফলে অবৈধ রিকশা চলাচল বন্ধ হবে এবং নিরাপত্তাও নিশ্চিত হবে। দ্রুতই স্মার্ট পার্কিংও চালু করা হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘আসলে এসব সেবাগুলো অনলাইনের আওতায় আনা এতটা সহজ কাজ নয়। অ্যানালগ পদ্ধতিতে সেবা প্রদানে একটি চক্র কাজ করে। তারা অবৈধ সুবিধা পেতে অনলাইনে সেবা প্রদান করতে চায় না। আমরা অনলাইনের মাধ্যমে সেবা প্রদান করে এ ধরনের চক্রকে অকেজো করে দিচ্ছি। এর মাধ্যমে জবাবদিহি নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ‘‘সবার ঢাকা’’ অ্যাপ চালু করেছি। এর মাধ্যমে যেকোনো অভিযোগ জানাতে পারবে নগরবাসী এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে সেবা দেয়া হবে। আমরা উত্তর ও দক্ষিণের দুই মেয়র মিলে নগর পরিবহন চালু করেছি। মেট্রোরেলের ই টিকেট ব্যবহার করেই নগর পরিবহনে চরার সুযোগ পাবে জনগণ। আমরা সেটি নিয়েও কাজ শুরু করে দিয়েছি।’

ডিএনসিসির মার্কেটগুলোতে ডিজিটাল বিলবোর্ডে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, সেবা প্লাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান রায়হান শামসি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না