,

গুলিস্তানের বিস্ফোরণ নাশকতা নাকি দুর্ঘটনা?

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশের ভবনে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ‘সিদ্দিক বাজারের নর্থ সাউথ রোডে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আমাদের যারা এক্সপার্ট আছেন, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেছেন এটা কোনো নাশকতামূলক ঘটনা কি না। অনেক সময় নানা কারণে বিস্ফোরণ হয়, কখনো মিথেন গ্যাস, কখনো এসির গ্যাস। এটা গ্যাসজনিত কোনো বিস্ফোরণ হতে পারে। এটা তদন্ত করে দেখা যাবে যে, এটা নাশকতা নাকি দুর্ঘটনা।’

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছে। অনেকেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা নিরবচ্ছিন্নভাবে চিকিৎসার ব্যবস্থা করেছেন।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, সিদ্দিক বাজারের সেটি একটি বাণিজ্যিক ভবন ছিল। নিচ তলায় বিভিন্ন সেনেটারি সামগ্রী ছিল। ওই ভবনে গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অফিস ছিল। আরও কিছু বাণিজ্যিক দোকান ছিল। যেহেতু সেটি একটি ধ্বংসস্তূপ হয়েছে, তাই তদন্ত না করে বিস্তারিত বলতে পারব না।’

এ সময় ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কী কারণ মনে করছে, এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ বলেন, ‘এখন প্রাথমিকভাবে আমরা কারণ বলতে পারছি না। খালি চোখে কিছু বোঝা যাচ্ছে না। বিস্ফোরকের কোনো গন্ধ পাওয়া যায়নি। এ ছাড়া ঘটনাস্থলে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। তবে সকল বিষয়কে মাথায় রেখে আমরা কাজ করছি, আমাদের বিশেষজ্ঞদল ঘটনাস্থলে কাজ করছে। দুয়েক দিন পরে বিস্ফোরণের আসল কারণ জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না