,

কেমন আছেন কুমার বিশ্বজিতের ছেলে?

news-image

বিনোদন প্রতিবেদক : নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার পড়াশোনার জন্য থাকেন কানাডায়। গত মাসে ১৩ ফেব্রুয়ারি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হনে নিবিড়। সেসময় তার সঙ্গে ছিলেন তিন বন্ধু। ঘটনাস্থলেই দুজন আর হাসপাতাল নেওয়ার পর মারা যান এক বন্ধু। এ যাত্রায় বেঁচে গেলেও ভালো নেই নিবিড়, এখনো আছেন আইসিইউতে।

কুমার বিশ্বজিতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সংগীতশিল্পী কিশোর দাস।তিনি বলেন, ‘নিবিড়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখনো ভর্তি আছেন টরেন্টোর হাসপাতালে। মাঝে শরীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এরপর থেকে আগের অবস্থানেই আছে নিবিড়। গতকালও (রোববার) স্যারের সঙ্গে কথা হয়েছে। স্যার কোনো সুসংবাদ দিতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘স্যারের সঙ্গে প্রতিদিনই কথা হচ্ছে। আশায় থাকি নিবিড়ের ভালো হওয়ার সংবাদটা শোনার। জানি না, আগামীতে কি হবে? সবাই স্যার ও তার সন্তানের জন্য প্রার্থনা করবেন।’

এদিকে, নিবিড় কুমারের সড়ক দুর্ঘটনার খবরটি শোনার পরপরই কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা।

উল্লেখ্য, কানাডার টরেন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ের দুনদাস স্ট্রিট ওয়েস্টে ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটে। সেই গাড়িতে কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের সঙ্গে আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলে দু’জন আর হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। নিহতরা হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। তারা সবাই পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে কানাডায় যান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট