,

শুটিংয়ে আহত অমিতাভ বচ্চন

news-image

বিনোদন ডেস্ক : শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। জানা গেছে, তার ডানদিকের পাঁজরে প্রচণ্ড আঘাত লেগেছে। ভারতের হায়দারাবাদে এ দুর্ঘটনা ঘটে। ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ের সময় আহত হন বিগ বি।

‘ইন্ডিয়ান টাইমস’র প্রকাশিত খবরে জানা গেছে, অমিতাভের পাঁজরের কার্টিলেজ ভেঙেছে। ফলে শুটিং বাতিল করে মুম্বাইয়ে ফিরছেন তিনি। এর আগে চিকিৎসককে দেখিয়ে সিটি স্ক্যান করিয়েছেন অমিতাভ। বিগ বি ব্লগে নিজেই একথা জানিয়েছেন।

‘প্রোজেক্ট কে’ সিনেমার জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই আহত হন বিগ বি। নিজের ব্লগেই আপডেট দিয়েছেন তিনি। আপাতত তিনি মুম্বাইয়ের বাড়িতে বিশ্রামে আছেন। পাঁজরের পেশিতে চিড় ধরেছে।

অমিতাভ জানিয়েছেন, শুটিং বাতিল করে দিতে হয়েছে, কারণ চোট সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগবে। হায়দারাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছেন বিগ বি। চিকিৎসকেরা তাকে আপাতত সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘হ্যাঁ যন্ত্রণা হচ্ছে, নড়াচড়া করলে বা শ্বাস-প্রশ্বাস নিলে সমস্যা হচ্ছে। স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লাগতে পারে। ব্যথার জন্য ওষুধপত্র চলছে।

এদিকে অমিতাভের আহত হওয়ার খবর শুনে তার ভক্ত-অনুরাগীদের মন খারাপ হয়েছে। পাশাপাশি তাদের প্রিয় তারকার দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, মহাশিবরাত্রির দিনে ‘প্রোজেক্ট কে’ সিনোমর পোস্টার প্রকাশিত হয়েছে। ঘোষণা করা হয় ‘প্রজেক্ট কে’ সিনেমার মুক্তির তারিখও। সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে। শিবরাত্রির দিন প্রভাস নিজের সোশ্যাল মিডিয়ায় সিনেমার নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, “তারিখটা হলো ১২-১-২৪। ‘প্রজেক্ট কে’। মহাশিবরাত্রির শুভেচ্ছা।”

ভারতের খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও সিনেমার নতুন পোস্টার শেয়ার করে লেখেন, ‘অমিতাভ-প্রভাস- দীপিকা: প্রজেক্ট কে মুক্তির তারিখ নিশ্চিত’। আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমা। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমাটি ‘বৈজয়ন্তী মুভিজ’ প্রযোজনা করেছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না