,

ভিকারুননিসায় ৫৯ সহোদরকে ভর্তিতে বাধা নেই : আপিল বিভাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে প্রথম শ্রেণিতে ৫৯ শিক্ষার্থীকে ভর্তি নিতে হাইকোর্টের দেওয়া নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে স্কুল কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ওই শিক্ষার্থীদের ভর্তিতে কোনো বাধা রইলো না।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট জেসমিন সুলতানা।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে সোমবার (৬ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট জেসমিন সুলতানা।

এর আগে ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ৪১ শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাদের সহোদরারা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে। শিশুদের অভিভাবকদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩১ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

এরপর একই ধরনের আবেদনে আরও ১৬ জনকে এবং অপর ২ জনকে ভর্তি নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় কর্তৃপক্ষ ৫৯ জনের ভর্তির আদেশ স্থগিত চেয়ে আপিল করে। সেটি আজ শুনানিতে ওঠে।

১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার্থী ভর্তি নীতিমালায় সংশোধনী আনা হয়। সংশোধনীর ১৪ বিধি অনুসারে, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ শিক্ষার্থী সহোদর বা জমজ ভাই/ বোনের ভর্তির জন্য আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি করাতে পারবে। তবে আবেদন সংখ্যা বেশি হলে ভর্তি কমিটি কর্তৃক লটারির মাধ্যমে ওই ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা যেতে পারে।

এ অবস্থায় ভর্তির জন্য আবেদন করে বিফল হয়ে ৪১ শিক্ষার্থীর অভিভাবক ওই রিট করেন। শুনানিতে হাইকোর্ট নীতিমালার ১৪ বিধি ৪১ শিক্ষার্থীর ক্ষেত্রে স্থগিত করেন। আর নীতিমালার ১৪ বিধি কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট