,

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে মো‌দির অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি।

সম্প্রতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো অভিনন্দন বার্তায় মো‌দি লিখেছেন, ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অবদান এবং একজন আইনজ্ঞ হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।

মো‌দি ব‌লেন, আমাদের দুই দেশের মধ্যে একটি অনন্য দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, যা দৃঢ়ভাবে আমাদের ভাগ করা ত্যাগের মধ্যে নিহিত। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা উভয় দেশের জনগণের স্বার্থে এ বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করার বিষ‌য়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আত্মবিশ্বাসী যে, আপনার দূরদর্শী নেতৃত্বে আমাদের সম্পৃক্ততা আরও বৃ‌দ্ধি পা‌বে।

বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা ক‌রেন ভার‌তের প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট