,

নতুন জীবন শুরু করলেন আসিফ আকবর

news-image

বিনোদন প্রতিবেদক : গানের মানুষ আসিফ আকবর। গানই তার নেশা ও পেশা। আর গানকে সঙ্গী করে এগিয়ে চলছেন দীর্ঘ ২২ বছর ধরে। ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়েই সংগীতাঙ্গনে পা রাখেন এই শিল্পী। তবে এর আগে, আসিফের আরও একটি পরিচয় ছিল খেলোয়াড়ের হিসেবে।

তবে এবার নতুন জীবন শুরু করলেন আসিফ। নাম লেখান চাকরি জীবনের খাতায়। জীবনের প্রথমবারের মতো চাকরিতে যোগ দিয়েছেন জনপ্রিয় এই গায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই।

বাংলা গানের যুবরাজ’খ্যাত এই গায়ক বলেন, ‘মার্চের এক তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।’

আসিফ আরও বলেন, ‘চাকরির অফার এবং ধরন দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে।’

সবার দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন সব সময়ের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’

এই শিল্পী জানান, ভার্সাটিলো গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের ‘হ্যালো সুপারস্টারস’ (অ্যাপ) বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দায়িত্বও সামলাবেন আসিফ আকবর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট