,

প্রকৃতির সান্নিধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ‘শিশু নাট্যম’র আয়োজনে বসন্তকালীন আর্ট ক্যাম্প

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী শিশুদের আর্টক্যাম্প সমাপ্ত হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ‘শিশু নাট্যম’র আয়োজনে জেলা সদর উপজেলার সুহিলপুর ইউপির খলাপাড়া গ্রামে বসন্তকালীন আর্ট ক্যাম্প শেষ হয়।শিশু সংগঠন ‘শিশু নাট্যম’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক  নিয়াজ মোহাম্মদ খান বিটু সভাপতিত্বে আর্ট ক্যাম্প সমাপনী অনুষ্ঠানে  প্রধান  অতিথি ছিলেন কবি দেওয়ান  মারুফ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানুন, ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ব্যাংকার কাইয়ুম খাদেম,সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, জেলা কেমিষ্ট এন্ড  ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু নাট্যমের যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রশিল্পী  দীপ্ত মোদক।প্রধান অতিথি কবি দেওয়ান মারুফ  বলেন, প্রকৃতিক কথা বলতে পারেনা। প্রকৃতিক কথা কবি  লেখক চিএ শিল্পীরাই প্রকৃতির কথা তুলে ধরেন। কবি ও চিত্রশিল্পীরাই বলে দিতে পারে সমাজ ঘটনের চেতনা।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক  নিয়াজ মোহাম্মদ খান বিটু জানান, এক সময় দেখা যায় চার দেয়ালের ভিতরে ছবি আঁকতে আঁকতে তারা হাঁপিয়ে উঠছে। এই হাঁপিয়ে ওঠা থেকে রক্ষা করার জন্য তাদের আমরা প্রকৃতির সান্নিধ্যে নিয়ে এসেছি। তাদের মানসিকতা পরিবর্তন করার জন্য তাদের গ্রামে নিয়ে আসা হয়েছে। যেখানে নদী-নালা, খাল-বিল গাছ রয়েছে। আমরা চাই শিশুরা প্রকৃতির সঙ্গে প্রকৃতি ও গ্রামকে ভালোবেসে বড় হোক। আমরা আগামী দিনেও এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখব।
এসময় বসন্তকালীন আর্ট ক্যাম্প সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।এর আগে ( ২ মার্চ) শুরু হওয়ায়  তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পে প্রায় তিন শতাধিক শিশু- কিশোর অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট