,

দারুণ জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল সিটি

news-image

খেলা ডেস্ক : প্রথম দেখায় পয়েন্ট হারানোর প্রতিশোধ দারুণভাবেই নিল ম্যাঞ্চেস্টার সিটি। নিজেদের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ফিল ফোডেনের গোলে এগিয়ে যাওয়ার পর জয়সূচক গোলটি করেন বের্নার্দো সিলভা। ২-০ গোলে এই জয়ের পর ২৬ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।

আজ শনিবার ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচটির পঞ্চদশ মিনিটে দারুণ নৈপুণ্যে সিটিকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার ফোডেন। রদ্রির পাস ডি-বক্সের বাইরে পেয়ে সামনে বল নিয়ে তিনি ছুটতে শুরু করেন। দুজনকে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে আরও দুজনের চ্যালেঞ্জ সামলে ডানদিক থেকে কোনাকুনি শটে দর্শনীয় এক গোল করেন তিনি। ডিফেন্ডার সভেন বোটমানের পায়ে লেগে বল জালে জড়ায়।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ তিন ম্যাচে ৪টি গোল করলেন ২২ বছর বয়সী ফোডেন। বিরতির পর ৬৪তম মিনিটে মুহূর্তের ব্যবধানে ভালো দুটি সুযোগ তৈরি করে নিউক্যাসল। তবে কাজে লাগাতে পারেনি তারা। ৬৭ তম মিনিটে সিলভার গোলে ব্যবধান দ্বিগুণ করে সিটি। বদলি হিসেবে নামার দুই মিনিট পরই হালান্ডের পাস বক্সের ভেতরে পেয়ে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট