,

দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

news-image

অনলাইন ডেস্ক : যৌন নিপীড়ন ও হত্যার অপরাধে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় অনুসারে, শনিবার জেদ্দায় আবদুল্লাহ বিন ওবেইদাল্লাহ আল-বারাকাতি এবং মোহাম্মাদ বিন আবদেলরাজাক বিন সাদ ফায়দি নামের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আল-বারাকাতি নাবালক ছেলেদের প্রলুব্ধ, অপহরণ, যৌন নিপীড়ন এবং তাদের ক্ষতি করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। ফৌজদারি আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। পরে সেই রায়ে আপিল আদালত এবং সুপ্রিম কোর্ট অনুমোদন দেন। সেই অনুযায়ী রায় কার্যকর করার জন্য একটি রাজকীয় আদেশ জারি করা হয়েছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে।

অন্যদিকে হত্যাসহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর জেদ্দায় আরেক নাগরিক আবদেলরাজাকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাকে একজন নিরাপত্তা কর্মকর্তার পূর্বনির্ধারিত হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, ওই কর্মকর্তা যখন দায়িত্ব পালন করছিলেন তখন নিরাপত্তা টহলদের ওপর গুলি চালানো হয়েছিল।

এ ছাড়াও আবদেলরাজাককে ইচ্ছাকৃতভাবে একটি তেল স্থাপনায় আগুন লাগানো, ‘আক্রমণ চালানো এবং নিরাপত্তার সঙ্গে কারসাজি করার’ উদ্দেশ্যে অস্ত্র কেনা ও রাখার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না