,

সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। যারা বাংলাদেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে। আজ শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কারণ, আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে। সে জন্য দলটি প্রতিজ্ঞাবদ্ধ। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর উর্ধ্বে কেউ নয়। যারা সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।

নতুন বিচারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সব জুলুম-নির্যাতন নির্মূল করা সম্ভব হবে। শাসক-শাসিতের মধ্যে সু-সম্পর্ক সৃষ্টি হবে। দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। সেই লক্ষ্যেই পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে। এখান থেকে লব্ধ জ্ঞান শিক্ষানবিশ জজরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট