,

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর  লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর রনি (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নূরপুর  গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে সদর ইউনিয়নের কলিকুন্ডা গ্রামের প্রবাসী মোঃ আব্দুল হাই ভূইয়ার ছেলে।
এ ঘটনায় রিফাত(১৩)  ও লিটন(১৬) কে  আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে স্হানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্হানীয়রা জানান, গত (২৮) ফেব্রুয়ারী  মঙ্গলবার বিকেল রনিকে মোবাইল ফোনে এমবি দেয়ার কথা বলে ডেকে নেয় প্রতিবেশি রিফাত,  লিটন ও ইয়াছিন। এর পর থেকে নিখোঁজ ছিল রনি। এ ঘটনায় সন্দেহভাজন রিফাতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন রনিকে মেরে পুকুরে ফেলে রাখার কথা স্বীকার করে রিফাত। পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক নূরপুর গ্রামের একটি পুকুর থেকে শিশু রনি’র মরদেহ উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, রনি হত্যার ঘটনায় রিফাত ও লিটনকে আটক করা হয়েছে। নিখোঁজের পর তার মা থানায় সাধারণ ডায়েরি করেছিল। ওসি আরোও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না