,

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে পরাতে হয়েছে রিং। বর্তমানে সুস্থই আছেন বলে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন এই অভিনেত্রী। শুভাকাঙ্খীদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।

গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ওই পোস্টে নিজের বাবার সঙ্গে দেখা গেছে তাকে। যদিও ছবিটি ইদানিংয়ের কিনা, জানাননি তিনি।

গতকাল ইন্সটাগ্রামে নিজের বাবার সঙ্গে ছবি পোস্ট করে ভক্তের উদ্দেশে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, ‘আপনার হৃদয়কে খুশি এবং সাহসী রাখুন এবং যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তখন এটি আপনার পাশে দাঁড়াবে (আমার বাবা @সেনসুবীরের বুদ্ধিমান কথা)।’

সাবেক মিস ইউনিভার্স আরও লেখেন, ‘কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাক করেছিলাম ,অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে স্টেন্টিং (রিং) পরানো হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার কার্ডিওলজিস্ট আবারও নিশ্চিত করেছেন আমার একটি বড় হৃদয় আছে।’

বলিউড অভিনেত্রী আরও লিখেছেন, ‘অসংখ্য মানুষের প্রতি আমি কৃতজ্ঞ, যারা কিনা সময়মত আমাকে সাহায্য করেছে।’ তিনি সেখানে লেখেন, ‘আরেক পোস্টে সব খুলে বলব। এই পোস্ট শুধু আমার শুভাকাঙ্খী ও ভালোবাসার মানুষদের সুসংবাদ জানানোর জন্য।’

ইতোমধ্যে এই বিশ্বসুন্দরীর পোস্টে দেড় লাখ রিঅ্যাক্ট পড়েছে। কমেন্টে অনেকে তাদের পছন্দের অভিনেত্রীর সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ করছেন, এমনকি এই বলিউড তারকাকে শক্ত থাকার পরামর্শও দিচ্ছেন নেটিজেনরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট