,

ট্রাকচাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি বাহিরদিয়া যাচ্ছিলেন দুজন। পথে দ্রুতগামীর একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া এলাকার ইনজামুল। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই আরোহীর লাশ উদ্ধার করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ‘দুজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট