,

‘সাকিবকে জিজ্ঞেস করেছি, তিনে ব্যাট করতে চাও কিনা’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কোচিংয়ের প্রথম অধ্যায়ে ওয়ানডেতে পাঁচ নম্বরে ব্যাট করতেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কান কোচ চলে যাওয়ার পর, অর্থাৎ ২০১৭ সালের পর সব সময় তিনে ব্যাটিং করতেন এই অলরাউন্ডার। কিন্তু দ্বিতীয় ধাপে হাথুরু আসার পর প্রথম ওয়ানডেতেই সাকিবকে আবারও ব্যাটিং করতে দেখা গেছে পাঁচে।

এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘বাঁহাতি-ডানহাতি একটা কম্বিনেশন ছিল—মুশফিক ভাই আর সাকিব ভাইয়ের। সে কারণে উনি (সাকিব) পাঁচে গেছেন, মুশফিক ভাই চারে আসছে।’

সাকিবের পাঁচে ব্যাটিং করা এবং আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে কোন পজিশনে ব্যাটিং করবেন, তা নিয়ে এবার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি অবশ্য ব্যাপারটি সাকিব, অধিনায়ক (তামিম) ও কোচের ওপরই ছেড়ে দিয়েছেন।

আজ রাতে সংবাদমাধ্যমকে পাপন বললেন, ‘কে কত নম্বরে ব্যাটিং করবে জানি না। কালকে কী হবে-ওরা যদি একটা কিছু বলেও সেটাই যে হবে এমন কোনো কথা নেই। আগের অভিজ্ঞতা থেকে বলি, এটা পরিস্থিতি অনুযায়ী ওরা ঠিক করে। কিন্তু একটা কথা বলি, সাকিব যদি কোনো জায়গায় ব্যাট করতে চায় তাহলে কোন অধিনায়ক বা কোচ না করবে না।’

পাপন মনে করেন, সাকিব নিজের ইচ্ছেতেই পাঁচে ব্যাটিংয়ে নেমেছেন। বোর্ড সভাপতি বললেন, ‘কাজেই এটা ওর অসম্মতিতে হয়েছে, মনঃক্ষুণ্ন কিনা সেরকম কিছু ভাবার সুযোগও নেই। আমি নিজে ওকে জিজ্ঞেস করেছি তিনে ব্যাট করতে চাও কিনা সে বলেছে দলের জন্য যেখানে দরকার সেখানে করতে রাজি, এটা পরিষ্কার বার্তা। এটা আমাকে জিজ্ঞেস করাটা কঠিন।’

বিসিবি সভাপতি বলেন, ‘এটা সাকিব, অধিনায়ক ও কোচকে জিজ্ঞাসা করতে পারেন। কারণ আমি যদি বলি ওকে পাঁচে করলেই ভালো, দেখা যাবে ওকে অন্য জায়গায় খেলাচ্ছে। শান্ত যদি আউট হতো তাহলে অবশ্যই চারে ও (সাকিব) নেমে যেত। এটা আসলে ওই পরিস্থিতিতে কি হচ্ছে সেটা বলা কঠিন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট