,

বিচার প্রার্থীদের প্রতি মানবিক হোন, আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতি

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : বিচার প্রার্থীদের প্রতি মানবিক হতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বিচার প্রার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, যেন তাদের কোনো অভিযোগ না থাকে।

আবদুল হামিদ কিশোরগঞ্জে দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি পাঁচ বার জেলা বারের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারের সাবেক সভাপতি এমএ আফজল, বারের সাবেক সভাপতি এমএ রশিদ, গণতন্ত্রী পার্টির সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, বারের সাবেক সভাপতি জালাল মো. গাউস, পাবলিক প্রসিকিউটর ওমার ফারুক সঞ্জু, জিপি বিজয় শংকর রায়, জেলা বারের বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলমসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

এরপর রাষ্ট্রপতি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খানসহ বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শুক্রবার ঢাকায় ফিরবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট