,

জীবন উৎসর্গের ব্রত নিয়েই সেনাসদস্যরা চাকরিতে যোগদান করেন: সেনাপ্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জীবন উৎসর্গ করার ব্রত নিয়েই সেনাসদস্যরা চাকরিতে যোগদান করেন। সেনাবাহিনীর চাকরি এমন, যাকে আমরা চাকরি বলি না। এটাকে আমরা বলি জীবনযাত্রা। আমরা যখন যোগদান করি, তখন আমরা জীবন উৎসর্গ করার ব্রত নিয়েই যোগদান করি। দেশের জন্য ও আমাদের অর্গানাইজেশনের জন্য যারা প্রাণ উৎসর্গ করবে, তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সাভারের পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকায় সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় দেশে ও জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সেনাদের পরিবারের মাঝে ১৫টি ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত আস্থা নীড় প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে তিনি এ ফ্ল্যাটগুলো হস্তান্তর করেন।

সেনাপ্রধান আরও বলেন, যিনি শহীদ হয়েছেন তিনি আর চলে আসবেন না। আমরা চাই তার পরিবার যেন সুন্দর জীবনযাপন করতে পারে। তার সন্তানরা যেন পড়ালেখা করে মানুষ হতে পারে। একইসঙ্গে তাদের সন্তানরা যেন ভবিষ্যতে তার পিতার অর্জনকেও ছাড়িয়ে যেতে পারে। এমন একটা কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আশা করছি ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করতে পারব।

এর আগে সাভারের বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি একাডেমিতে বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০২২-২৩ এর সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে শ্রেষ্ঠ ক্যাডেট ও রেজিমেন্টের হাতে পুরস্কার তুলে দেন।

গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রশিক্ষণে সেনা, নৌ ও বিমান শাখার সর্বমোট ৬০০ জন্য ক্যাডেট অংশ নেন। তাদের ড্রিল, অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন সামরিক ও অসামরিক বিষয়াবলীর ওপরে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট