,

ইউক্রেনের সৈন্য রাশিয়ায় ঢুকে গুলি চালিয়েছে, দাবি মস্কোর

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের সৈন্য রাশিয়ায় ঢুকে বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে কিয়েভ এ অভিযোগ অস্বীকার করে বলেছে এটা ‘ইচ্ছাকৃত উসকানি’।

রাশিয়ার ভাষ্য, ইউক্রেন সীমান্ত ঘেঁষে তাদের এলাকায় ইউক্রেনীয় সেনারা নিয়মিত গোলা ছোড়ে।

রাশিয়ার আরেকটি সীমান্তবর্তী অঞ্চলের গভর্নর রোমান স্তারোভয়েত বলেন, ইউক্রেনের ছোড়া গোলায় তেতকিনো গ্রামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও পুরো গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মস্কোর এফএসবি সিকিউরিটি সার্ভিস জানায়, ইউক্রেন সীমান্তঘেঁষা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ক্লিমোভস্কি জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে ‘প্রচুর বিস্ফোরক’ দেখা গেছে।

রাশিয়ার এমন দাবির কিছু সময় পরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, হামলাকারীরা ‘নব্য নাৎসি ও সন্ত্রাসী’। যারা আজ আরও একটি সন্ত্রাসী হামলা চালাল। সীমান্তে অনুপ্রবেশ করে সাধারণ মানুষের ওপর গুলি ছুড়ল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রথম মুখোমুখি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সেখানে ব্লিঙ্কেন রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করার আহ্বান জানান। এর মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে হামলার এ অভিযোগ করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট