,

ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে : আতিকুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : গাছপালা কম থাকায় রাজধানীর তাপমাত্রা দিন দিন অসহনীয় হয়ে উঠছে উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গাছ পরিবেশের অপরিহার্য উপাদান। অথচ ঢাকা শহরে গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ঢাকা শহরে যে অল্পকিছু গাছ আছে সেগুলোও কেটে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। গাছপালা না থাকায় তাপমাত্রা অনুভূত হয় অনেক বেশি। ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ-কোরিয়া বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে KOICA (কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) এর উদ্যোগে গুলশানে ডা. ফজলে রাব্বি পার্কে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যামান। KOICA এর বৃক্ষরোপণের উদ্যোগ দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে আর্থিক ও সাংস্কৃতিক সুসম্পর্ক রয়েছে। এ ধরনের কার্যক্রমে ভবিষ্যতে ডিএনসিসি সর্বাত্মক সহযোগিতা করবে।’

উল্লেখ্য, ডা. ফজলে রাব্বি পার্কের উন্নয়ন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সহজ পরিচর্যা বিবেচনায় এই পার্কে দেশীয় ফলদ, বনজ বৃক্ষ, ঔষধি ও ফুলের গাছসহ প্রায় ৪৮০টি গাছ রোপণের প্রভিশন রয়েছে। ম্যানগ্রোভ ফরেস্ট জোনে KOICA এর উদ্যোগে ৮৫টি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে এবং সংগঠনটি ৬ মাস পর্যন্ত উহার পরিচর্যা করার দায়িত্ব নিবে।

এ সময় ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের পরিবেশের উন্নয়ন বিষয়ক, জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোরিয়া বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোসা. নাসিমা বেগম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯