,

সংবর্ধনা অনুষ্ঠানে যা বললেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি

news-image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা ইন্দোনেশিয়ান তরুণী নিকি উলফিয়া ও তার প্রেমিক ইমরান হোসেনের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে ইমরানের বাড়িতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

এ সময় নিকটাত্মীয়দের সম্মানে ইমরানের পরিবারের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ইন্দোনেশিয়ান তরুণী নিকি উলফিয়া তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেছেন, এমন অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব না।

বাংলাদেশি প্রথায় বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে নিকি বলেন, আমাদের দেশ ইন্দোনেশিয়ায় বিয়ের অনুষ্ঠানে ভিন্নতা রয়েছে। তবে এখানকার অনুষ্ঠান খুব ভালো লেগেছে।

এর আগে বুধবার রাতে ১০১ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে সম্পন্ন হয়েছে ইন্দোনেশিয়ান তরুণী নিকি উলফিয়া ও বাংলাদেশি তরুণ ইমরান হোসেনের।

৭ বছর আগে ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ান তরুণী নিকি ও ইমরানের পরিচয় হয়। এরপর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে তাদের মধ্যে। ৫ বছর আগে একবার নিকি বাংলাদেশে এসেছিলেন। তখন বিয়ের বয়স না হওয়ায় নিকিকে ইন্দোনেশিয়া ফিরে যেতে হয়েছে। দীর্ঘ পাঁচ বছর প্রতীক্ষার পর বুধবার বিয়ের পিঁড়িতে বসেন তারা।

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন ও বিথি আক্তার দম্পতির বড় ছেলে ইমরান হোসেন পটুয়াখালী সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। আর ২৩ বছর বয়সী নিকি উলফিয়া ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতো ও শ্রীআনি দম্পতির জ্যেষ্ঠ সন্তান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট