,

বরিশালে বাসচাপায় ওসি নিহত

news-image

বরগুনা প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় বরগুনা জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াস মো. নজরুল ইসলাম মারা গেছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল থেকে মোটরসাইকেলযোগে বরগুনা আসছিলেন জেলা বিশেষ শাখার ওসি ওয়াস ও এসআই মো. নজরুল ইসলাম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার আরও বলেন, হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের নিজ বাড়িতে তার দাফন হবে। হানিফ পরিবহনের গাড়িটি বরিশালের গৌরনদী থেকে জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না