,

৪ মার্চের কর্মসূচি সফল করতে বিএনপির দায়িত্ব বণ্টন

news-image

নিজস্ব প্রতিবেদন : ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করতে নেতাদের দায়িত্ব বণ্টন করেছে বিএনপি। বুধবার রাতে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পদযাত্রায় দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম মহানগরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কুমিল্লা মহানগরে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নারায়ণগঞ্জ মহানগরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিলেট মহানগরে ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, খুলনা মহানগরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ফরিদপুর মহানগরে ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, ঢাকা মহানগর উত্তরে প্রধান সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, রাজশাহী মহানগরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, গাজীপুর মহানগরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল মহানগরে যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রংপুর মহানগরে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং ময়মনসিংহ মহানগরে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রধান সমন্বয়কারী করে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়কারী ও সহ-সাংগঠনিক সম্পাদকদের সহকারী সমন্বয়কারী এবং মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, প্রথম যুগ্ম আহ্বায়ক/সদস্য সচিবদের সদস্য করে সমন্বয় টিম গঠন করা হয়েছে।

এছাড়া বিভাগ/মহানগরের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতা, সাবেক সংসদ সদস্যদের মহানগরের থানা পদযাত্রায় সম্পৃক্ত ও অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট