,

এক চালকের ঘুসিতে প্রাণ গেলো আরেকজনের

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সিএনজিচালিত অটোরিকশাচালকের মারামারিতে আমিরুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। অটোরিকশাচালক আলমগীর হোসেনের ঘুসিতে তিনি নিহত হন বলে জানা গেছে।

বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরের বন্দরবাজারের রাজা জিসি হাইস্কুলের সামনে অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আমিরুল জালালাবাদ থানার কান্দিগাঁও গ্রামের ইদন মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অটোরিকশাচালককে আটক করেছে। আটক অটোচালক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীগঞ্জ গ্রামের খালেদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে এক যাত্রীকে নিয়ে টানাটানির একপর্যায়ে দুই অটোরিকশাচালকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় অটোরিকশাচালক আলমগীর হোসেনের ঘুসিতে আমিরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার শামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। নিহত আমিরুল ইসলাম কীভাবে মারা গেলেন তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট