,

অবশেষে ভাইরাল ছবির রহস্য প্রকাশ্যে আসছে

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছর শেষদিকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয় কয়েকটি ছবি। যেখানে দেখা যায়, থাইল্যান্ডের ব্যাংককে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও চিত্রনায়িকা পূজা চেরির রোমান্টিক কিছু মুহূর্তের দৃশ্য। সেসময় ছবিগুলো নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়। কথা রটে, তারা নাকি চুটিয়ে প্রেম করছেন!

জোভান আর পূজা তখন জানান, এটি একটি সিনেমার দৃশ্য। যেসব কথা রটেছে, তা মোটেও ঠিক না। আর ছবিগুলো মানুষের সামনে ভুলভাবে তুলে ধরা হয়েছে।

অবশেষে জানা গেল, ভাইরাল হওয়া সেই ছবিগুলো ‘পরি’ ওয়েব ফিল্মের দৃশ্য। মানবপাচারের বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মিত হয়েছে। ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। আর এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও পূজা।

এর গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, পাচারকারীদের খপ্পরে থাইল্যান্ডে আটকে থাকা বাংলাদেশি তরুণী দেশে ফিরতে চায়। কিন্তু কোন উপায় খুঁজে পাচ্ছিল না মেয়েটি। অবশেষে তার অন্ধকার জীবন থেকে আলোতে নিয়ে আসতে এগিয়ে আসেন এক যুবক। সেই গল্প নিয়েই তৈরি হয়েছে ‘পরি’। জোভান-পূজার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। আর আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এটি উন্মুক্ত হবে দীপ্ত প্লে-তে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট