,

সকল বাধা উপেক্ষা করে গণপরিবহনে শৃঙ্খলা আনা হবে: মেয়র তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বার্থান্বেষী মহলের সকল বাধা-বিপত্তি উপেক্ষা করেই রাজধানীর গণপরিবহনকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, গণপরিবহনের নাজুক ও বিশৃঙ্খল অবস্থার পেছনে অনেক চক্র ও স্বার্থান্বেষী মহল রয়েছে। তারা অবশ্যই চাইবে না যে, এটা শৃঙ্খলার মধ্যে আসুক। কিন্তু আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছি। আমরা মালিক-শ্রমিক সমিতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা করব। যেখানে উত্তরের মেয়রও থাকবেন। আমরা আশাবাদী, যত রকমের বাধা-বিপত্তি আসুক না কেন, ইনশাআল্লাহ আমরা ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে সক্ষম হবো।

আজ বুধবার রাজধানীর খিলগাঁও এলাকায় ‘খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

পাঁচতলা বিশিষ্ট খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নির্মাণকাজ আগামী বছরের ২৬ এপ্রিলে শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ১০ কাঠা জমির ওপর এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্রটি নির্মাণ করা হবে। ভবনে কার পার্কিং, কাউন্সিলর অফিস ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, ব্যায়ামাগার, বহুমুখী ব্যবহারযোগ্য কক্ষ, বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ক্লাব, সামাজিক অনুষ্ঠান কেন্দ্র থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, আমরা বলেছি, যত্রতত্র, যেখানে-সেখানে কাউন্টার এবং সেই কাউন্টার ঘিরে রাস্তার ওপর গাড়ি রাখা, যানজট সৃষ্টি করা- এগুলো আর হতে দেওয়া হবে না। এজন্য আমরা সায়দাবাদ বাস টার্মিনাল আধুনিকায়ন করেছি এবং সেটার পরিসর বৃদ্ধি করেছি। সায়দাবাদ বাস টার্মিনাল আধুনিক হওয়ার পর বাইরে যত্রতত্র কাউন্টারের আর প্রয়োজন হবে না। আগামী এপ্রিল মাস থেকেই যেন সকল বাস কাউন্টার টার্মিনালের ভিতর চলে আসে আমরা সে ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, টার্মিনালের ভেতর ডিপোর ব্যবস্থা করেছি। গাড়ি রাখার ব্যবস্থা করেছি। তাহলে ঢাকা শহরে একটি শৃঙ্খলা আসবে এবং যত্রতত্র, যেখানে সেখানে আর যানজট থাকবে না। আমরা ঢাকাবাসীকে যানজটমুক্ত একটি সচল ঢাকা উপহার দিতে চাই।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট