,

বিএনপির প্রস্তুতি সভা : পদবঞ্চিতদের হামলায় পণ্ড

news-image

গাজীপুর প্রতিনিধি : ৪ মার্চের পদযাত্রা কর্মসূচি সফল করতে গাজীপুর মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে জেলা বিএপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে সভা চলাকালে বিএনপির পদবঞ্চিত একটি পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

হামলাকারীরা সভাস্থলের ব্যানার ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। সভার লোকজন হামলাকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন কর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে রাজু নামে এক

ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার বলেন, কেন্দ্র ঘোষিত ৪ মার্চের পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করতে গতকাল বেলা ১১টা থেকে মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভা চলছিল। বিএনপির প্রবীণ নেতা মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট মেহেদী হাসান এলিচের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপি নেতা আহমদ আলী রুশদি, হাসন আজমল ভূঁইয়া, মো. সুরুজ আহমেদ, আ ক ম মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টুটুল, আসাদুজ্জামান নুর, বাবুল হোসেন, মো. কামাল, মিরনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য চলাকালে কিছু লোকজন রামদা, চাপাতি, চাইনিজ কুঠার ও লাঠিসোটা নিয়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা সভাস্থলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় সভার নেতাকর্মীরা হামলাকারীদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ১০ জন কর্মী আহত হন। পরে পুলিশের বাধায় সভা শেষ না করেই আমরা সভাস্থল ত্যাগ করি।

গাজীপুর সদর মেট্রো থানার ওসি জিয়াউল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না