,

গ্রেড-১ পদমর্যাদা পেলেন র‍্যাব ডিজি ও ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

গত বছরের ৩০ সেপ্টেম্বর এম খুরশীদ হোসেন র‍্যাবের নবম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা। ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও পাবনা, মাদারীপুর, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারের পুলিশ সুপার ছিলেন তিনি।

রাজশাহী রেঞ্জের ডিআইজি থাকাকালে এম খুরশীদ হোসেন জঙ্গিবাদ, চরমপন্থী ও অন্যান্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখেছেন। ২০২১ সালের ১৭ মে খুরশীদ অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। র‍্যাবের মহাপরিচালক পদে যোগদানের আগে তিনি অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকও বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। পেশাগত জীবনে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি এবং ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট