,

মেসি, তুমি সর্বশ্রেষ্ঠ : এমবাপ্পে

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার দিবাগত রাতে প্যারিসে মেসির হাতে বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেসি পেছনে ফেলেছেন দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজিমাকে।

বিশ্বের সব দেশের জাতীয় ফুটবল দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক আর ভক্তদের ভোটের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে ফিফার বর্ষসেরার ফুটবলার। ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে দেওয়া হয়েছে এই পুরস্কার। এই সময়ে ৪৫ গোলের পাশাপাশি ৩৪টি এসিস্ট করেছেন মেসি। বিশ্বকাপের ‘গোল্ডেন বল’ও উঠেছে তাঁর হাতে।

অন্যদিকে এই সময়ে ৭৭ গোল ও ৩২টি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। বিশ্বকাপেও করেছেন ৮ গোল, জিতেছেন ‘গোল্ডেন বুট’। তবে বিশ্বকাপ জেতায় এমবাপ্পের চেয়ে এগিয়ে গেছেন মেসি। ফিফরো একাদশে থাকায় এমবাপ্পের হাতেও উঠেছে একটি পুরস্কার।

অনুষ্ঠান শেষে মেসিকে অভিনন্দন জানাতে ভুলেননি এমবাপ্পে। ট্রফি হাতে নিজের ছবি আপলোড করে ইনস্টাগ্রামে এমবাপ্পে লিখেছেন, ‘বাসায় আসল আরো একটি ট্রফি। অনেক অভিনন্দন লিও মেসি, তুমি সর্বশ্রেষ্ঠ।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট