,

১৯ পদে রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কিশোরগঞ্জ সফরে রয়েছেন। কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিজের বাড়ি। এখানে দুপুরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের আপ্যায়নে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে ছিল কিশোরগঞ্জের বিখ্যাত রাতাবোরো চালের ভাত ও হাওড়ের বিভিন্ন প্রকার মাছ।

প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে ছিল ১৯ পদের খাবার

সাদা ভাত
রুই মাছ দোপেঁয়াজা
কাতল মাছ দোপেঁয়াজা
চিতল মাছ দোপেঁয়াজা
আইড় মাছ দোপেঁয়াজা
পাবদা মাছ দোপেঁয়াজা
গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা
কালিবাউশ মাছ দোপেঁয়াজা
শোল মাছ ভুনা
বাইম মাছ ভুনা
চিংড়ি মাছ ভুনা
বোয়াল মাছ ভুনা
গ্রাস কার্প মাছ ভুনা
বাছা মাছ ভুনা
রিটা মাছ মাখা মাখা ঝোল
পাঙাশ মাছ মাখা মাখা ঝোল
মসুর ডাল
সালাদ ও
রসমালাই।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কামালপুরের পৈতৃক নিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান। পরে বেলা ১১টা ২০ মিনিটে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট