,

শেখ হাসিনা কিশোরগঞ্জ যাচ্ছেন আজ

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : প্রায় দুই যুগ পর আজ মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন সফরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ দুপুরে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে রাষ্ট্রপতি মিঠামইনে চলে এসেছেন। প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পৌঁছেই প্রথমে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন।

পরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়।

এমপি তৌফিক জানান, প্রধানমন্ত্রী অষ্টগ্রামের পনির অনেক পছন্দ করেন। এ কারণে অষ্টগ্রামের পনির গণভবনে মাঝে মধ্যেই পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর মিঠামইন সফরকে কেন্দ্র করে জেলার ১৩ উপজেলায় দফায় দফায় প্রস্তুতি সভা করা হয়েছে। সেখানে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মিঠামইন সফরে আসেন। তখন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না