,

ঢাকার বায়ুর মানে অবনতি

news-image

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসের মান গতকালের (সোমবার) চেয়ে খারাপ হয়েছে। ১৯৪ স্কোর নিয়ে আজ (মঙ্গলবার) সকাল ৯টায় আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার ১৫৬ স্কোর নিয়ে ঢাকা ছিল ১১তম অবস্থানে।

তবে এর আগে গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই ২০০-এর বেশি স্কোর নিয়ে ঢাকার বায়ু ছিল খুবই অস্বাস্থ্যকর। কোনো কোনো দিন ৩০০-এর বেশি স্কোর নিয়ে বিপজ্জনক অবস্থায় পৌঁছায় ঢাকার বাতাস।

মঙ্গলবার সকাল ৯টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ১৯৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে মিয়ানমারের ইয়াঙ্গুন। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

এছাড়া ১৬০ বা তার বেশি স্কোর নিয়ে চতুর্থ থেকে অষ্টম স্থানে রয়েছে ভারতের মুম্বাই, থাইল্যান্ডের চিয়াংমাই, চীনের সেনইয়াং ও উহান এবং নেপালের কাঠমান্ডু।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট