,

কার্ডের মাধ্যমে ওএমএস দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : কার্ডের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রমের ব্যবস্থাপনায় ঘাটতি পাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারপ্রধান এ নির্দেশনা দিয়েছেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারপ্রধান এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মাহবুব হোসেন বলেন, ওএমএস ব্যবস্থাপনার ঘাটতি সরকারের নজরে এসেছে। এই ঘাটতির উন্নতি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে কার্ডের মাধ্যমে ওএমএস দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এই কার্ড কীভাবে করা হবে সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসে ঠিক করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট