,

একসঙ্গে ৪ বাছুরের জন্ম

news-image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : একটি গাভি সাধারণত একটি বাছুরের জন্ম দেয়। কিন্তু এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে শেরপুরের নকলা উপজেলায়।

আজ সোমবার সকালে নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা এলাকার কৃষক শফিকুল ইসলামের একটি গাভি একসঙ্গে চারটি বাছুরের জন্ম দিয়েছে। সদ্য জন্ম নেওয়া বাছুরগুলো দেখতে শফিকুলের বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা।

গাভির মালিক শফিকুল ইসলাম জানান, গত বছর এই ফ্রিজিয়ান জাতের গাভিটি তিনি ৯৭ হাজার টাকা দিয়ে কেনেন। এর কিছুদিন পরই গাভির কৃত্রিম প্রজনন করান। সোমবার গাভির বাছুর দেওয়ার উপসর্গ দেখা দেয়। তখন স্থানীয় পল্লী পশু চিকিৎসক আব্দুল লতিফকে ডেকে আনা হয়। তার সহায়তায় একে একে ৪টি বকনা বাছুরের জন্ম হয়।

নকলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইসহাক আলী বলেন, একটি গাভির একসঙ্গে চারটি বাছুর জন্ম দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। এটা আল্লাহর রহমত। গাভি ও জন্ম নেওয়া চারটি বাছুরই সুস্থ আছে।

তিনি আরও বলেন, অপেক্ষাকৃত দুর্বল বাছুরগুলোকে উপজেলা প্রাণি সম্পদ থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট