,

টিম বাংলাদেশের সঙ্গে একান্ত বৈঠকে পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : দুপুর গড়াতেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চাউর হয়ে গেল, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের সাথে বসবেন এবং একান্তে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

যেহেতু জাতীয় দলের অনুশীলন চলবে বিকেল ৫টা পর্যন্ত এবং টাইগারদের টিম হোটেলে ফিরতে ফিরতে অন্তত সন্ধ্যা ৬টা, তাই বিসিবি সভাপতি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের সাথে বসতে বসতে সন্ধ্যা ঘনিয়ে আসবে।

সেটাই হলো। সোমবার সন্ধ্যার পর, প্রায় সাড়ে ৭টা বাজতেই হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁয় প্রবেশ করেন বিসিবি প্রধান। সেখানেই তিনি বৈঠকে বসেছেন ক্রিকেটারদের সঙ্গে।

যদিও এই বৈঠকের আলোচ্য বিষয় কী তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে- বাংলাদেশ দল ঘিরে গত কয়েকদিন যে চাপা উত্তেজনা চলছে, সেটা নিরসনের জন্যই হয়তো ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি প্রধান।

প্রসঙ্গতঃ দু’দিন আগে বিদেশি একটি মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে বাংলাদেশের ক্রিকেট পরিবেশের কথা খোলামেলাভাবে তুলে ধরেন পাপন। সেখানেই তিনি স্বীকার করেন দলের মধ্যে গ্রুপিংয়ের কথা। বলেছেন, ড্রেসিংরুম হেলদি নয়। একই সঙ্গে জানিয়েছেন, সাকিব-তামিমের দ্বন্দ্বের কথাও। যদিও তিনি নিজে চেষ্টা করে সেই দ্বন্দ্ব মেটাতে পারেননি।

পরদিন সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক বিসিবি সভাপতির সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করেন। সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নেই সেটা স্বীকার করে নিয়েই তিনি জানিয়েছেন, সম্পর্কের এই অবস্থা মাঠের খেলায় কোনো প্রভাব পড়ে না। মাঠে তাদের সম্পর্ক ঠিকই আছে। এছাড়া দলের মধ্যে কোনো গ্রুপিং নেই, ড্রেসিং রুমের পরিবেশ পুরোপুরি ঠিক আছে বলেও দাবি করেন তামিম।

এরপর আজই ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসলেন বিসিবি প্রধান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট