,

বিএনপি নির্বাচনে আসলে আমরা খুশি হবো : মতিয়া চৌধুরী

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আমাদের শাসনতন্ত্রে কি কোথাও লেখা আছে কোনো দল নির্বাচন না করলে সেটি গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হবে অংশগ্রহণমূলক। দেশের বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। আর বর্তমান সংসদ এমন কোনো ভুল কাজ বা গণবিরোধী কাজ করেনি যে সংসদীয় ব্যবস্থাটাই বাতিল করতে হবে। এই ধরনের কোনো সিদ্ধান্ত জনগণও নেয় নাই, আর সংবিধান ও শাসনতন্ত্রে নাই। তারা (বিএনপি) নির্বাচনে আসলে আমরা খুশি হব।

সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

কৃষকদের ভর্তুকির ব্যাপারে মতিয়া চৌধুরী বলেন, কৃষি ক্ষেত্রে যথেষ্ট ভর্তুকি দেওয়া আছে। এত ভর্তুকি পৃথিবীর কয়টা দেশে দেয়? আমি আপনাদের (সাংবাদিক) অনুরোধ করবো আপনারা পর্যালোচনা করে দেখেন। সেটার তুলনামূলক চিত্র আপনারাই তুলে ধরেন। কাগজপত্র বিশ্লেষণ করে এটা সম্পর্কে আপনারা স্টোরি করেন। তারপর দেখা যাবে আমরা সবাইকে কম দেই, নাকি বেশি দেই।
এর আগে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন প্রমুখ। পরে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট