,

শহীদ ৫৭ সেনার কবরে অশ্রুসিক্ত শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে শহীদ ৫৭ জন সেনাকে স্মরণ করা হলো ফুল আর শ্রদ্ধায়। অন্যান্যবারের মতো বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

শহীদ এই সেনাদের কবরে অশ্রুসিক্ত শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিবরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান ও শহীদদের পরিবারও শ্রদ্ধা জানায়।

শনিবার সকালে বনানী সামরিক কবরস্থানে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর পর, দোয়া ও মোনাজাত করা হয়।

শুরুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিবরা শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মাহবুবুল আলম হানিফ। এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালসহ আরও অনেকে।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে মাহবুবুল আলম হানিফ বলেন, এটা ষড়যন্ত্র, সরকারকে উৎখাত ও সরকারের ওপর আঘাত। এ ঘটনার দিন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আচরণ ও গতিবিধি ছিল সন্দেহজনক। আমরা আশা করি এ বছরের মধ্যেই এ হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট