,

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে গুলি, বোমা হামলা

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। নিশীথ অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছে।

নিশীত বলেন, ‘এটা প্রাণে মেরে ফেলার চেষ্টা। রাজনৈতিকভাবে লড়াই করে না পেরে এখন এসব করছে। বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেভাবে তৈরি করা হয়েছে তা সাধারণ মানুুষ মেনে নেবে না। এই রাজনৈতিক পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তবে ভয়ানক হবে।

তিনি অভিযোগ করে বলেন, পুলিশকে জানিয়ে এখানে এসেছি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। যারা হামলা চালিয়েছে পুলিশ তাদের আড়াল করেছে।

কোচবিহার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগ করতে এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু দিনহাটার বুড়িরহাট এলাকায় তার গাড়িবহর পৌঁছলে তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখান। সে সময় উপস্থিত থাকা বিজেপির কর্মী ও সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে তর্ক এবং হাতাহাতি শুরু হয়। এরপরই কেন্দ্রীয় প্রতিন্ত্রীর গাড়িবহরের হামলা চালানো হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে তৃণমূল তাদের দলীয় কার্যালয়ে বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তুলেছে। অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সিকিউরিটি প্রটোকল ভেঙে কীভাবে গাড়িবহরে হামলা, গুলি-বোমা হামলার ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট