,

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

কম্পনে দেশটির উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোকে কেঁপে উঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়, জাপান সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ৪৩ কিলোমিটার (২৭ মাইল) গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ারে’ অবস্থিত হওয়ায় জাপানে ভূমিকম্প সাধারণ ঘটনা। এ কারণে দেশটির অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়, যেন প্রচণ্ড কম্পনেও ভবনের কিছু না হয়। ভবন নির্মাণ আইন মানা হচ্ছে কি না, মহড়ার মাধ্যমে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট