,

তিশা এবার ওটিটিতে

news-image

বিনোদন প্রতিবেদক : ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর পর নতুন ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। আর এর মাধ্যমে ওটিটিতে নাম লেখাচ্ছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিরিজের নাম এখনো ঠিক হয়নি। বেশ গোপনীয়তা বজায় রেখে সিরিজটির শুটিং চলছে।

এই সিরিজ দিয়েই সন্তান জন্মের পর অভিনয়ে ফিরলেন তিশা। কিছুদিন আগে অবশ্য একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। তবে কোনো দীর্ঘ পরিসরের ফিকশনে এই সিরিজ দিয়েই কাজে ফেরা হলো তার। যদিও এ বিষয়ে মুখ খোলেননি তিশা। তিনি বলেন, ‘এখনো কোনো কাজ আমি ওভাবে শুরু করিনি। আমার মেয়ের বয়স সবে ১ বছর হলো। ওকে আরও সময় দিতে চাই।

আমি চাই না ওর এই সময়টাতে সে আমাকে মিস করুক। ঘরোয়া পরিবেশে কাজের সুযোগ এলে কিছু শুটিং করব। তবে বড় আয়োজনে এখনই ফিরতে পারছি না।’ জানা গেছে, তিশা ছাড়াও দেশের অনেক পরিচিত মুখ কাজ করছেন সিরিজটিতে। চলতি বছরেই মুক্তি পেতে পারে ওয়েব সিরিজটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট