,

ঢাকায় পৌঁছেছেন সৌরভ গাঙ্গুলী

news-image

ক্রীড়া প্রতিবেদক : ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিদায়ী বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী সকালেই ঢাকায় নামার কথা ছিল তার। ফ্লাইট জটিলতায় দেরি হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করতে বাংলাদেশে এসেছেন ‘প্রিন্স অব কলকাতা’। বিকেল পৌনে চারটায় মেয়র কাপ উদ্বোধনের ভেন্যু হোটেল ওয়েস্টিনে প্রবেশ করেন তিনি।

সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সৌরভের।

সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে বড় চমক বলছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সম্প্রতি সংবাদ সম্মেলনে আতিক জানিয়েছেন, ‘আমি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি। আমি তাকে বলেছি, এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা। তিনি বিষয়টি খুব পছন্দ করেছেন।’

মার্চে শুরু হবে মেয়র কাপ ক্রিকেট, ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট। উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না