,

জনগণের স্বপ্ন ভঙ্গকারীদের সরে যেতে হবে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আন্দোলন শুরু হয়ে গেছে, জনগণের স্বপ্ন ভঙ্গকারীদের সরে যেতে হবে। আন্দোলনকে তৃণমূলে আরও ছড়িয়ে দিয়ে সরকারের পতন ঘটাতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রংপুর বিভাগের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে তিনি এসব কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটু আগে এ সভা শুরু হয়েছে।

এসময় বাংলাদেশের অস্তিত্বের সংকট চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। প্রতিনিয়ত গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করছে। তারা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। যে কারণে জনগণ নির্বাচন ব্যবস্থা থেকে বিমুখ হয়ে যাচ্ছে।

স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগ- এমন দাবি করে ফখরুল ইসলাম বলেন, ভিন্নমত দমনে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করছে সরকার। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চার বছর কারাগারে, পরে গৃহবন্দি করে রাখা হয়েছে। আমাদের ৩৫ লাখের বেশি নেতাকর্মীর নামে মামলা করেছে সরকার।

সরকারের দুর্নীতির কারণে তেল, গ্যাস, সারসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েই চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ১০ দফা দাবি দেওয়া হয়েছে। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন দিতে হবে। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলু, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না