,

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে ঢাকায় হাথুরু

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট দলের প্রধান কোচ হয়ে দ্বিতীয় মেয়াদে ঢাকায় এসে পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল সোমবার রাত ১০টা ২৬ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন।

তবে বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় থাকলেও হাথুরু কোনো কথা বলতে রাজি হননি। পরে বিসিবির গাড়িতে উঠে ‘ফিরে এসে ভালো লাগছে’বলে জানিয়েছেন।

এর আগে গত ৩১ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা করে।

হাথুরু এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন। তবে সেবার দক্ষিণ আফ্রিকা সফরের মাঝেই চুক্তির মেয়াদ শেষ করার আগেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন।

আগামী ১ মার্চ শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজ হতে যাচ্ছে দ্বিতীয় দফায় হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট