,

মুম্বাইয়ে কনসার্টে সোনু নিগমের ওপর হামলা

news-image

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে কনসার্ট চলাকালে সোনু নিগম ও তার টিমের ওপর হামলা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ে চেম্বুরের এ ঘটনা ঘটে। হামলায় সোনুর ম্যানেজার সায়রা ও তার বন্ধু-গায়ক রাব্বানি খান আহত হয়েছেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে সোনুর সঙ্গে ছবি তুলতে মঞ্চে গিয়েছিলেন। এ নিয়ে সোনুর ম্যানেজার সায়রার সঙ্গে বিধায়কের ছেলে দুর্ব্যবহার করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ই-টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সোনুকে ধাক্কা দেওয়ার সময় তার দেহরক্ষী বাঁধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দেন বিধায়কের ছেলে। এর পর তিনি সোনুকে ধরতে যান, তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বন্ধু রাব্বানি খান। এর পর রাব্বানিকেও ধাক্কা মারেন তিনি। এ সময় সিঁড়ি নিচে মাটিতে পড়ে যান রাব্বানি। সৌভাগ্যবশত সোনু কোনো আঘাত পায়নি। কিন্তু যে দুই ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তারা আহত হয়েছে।

এ নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনু নিগম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট