,

ব্রাজিলে ভারী বৃষ্টির জেরে বন্যা-ভূমিধস, নিহত ৩৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও শতাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণ-পূর্বের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩৬ জন নিহত এবং আরও শতাধিক লোক বাস্তুচ্যুত হয়েছে বলে রোববার সাও পাওলো প্রাদেশিক কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে।

রয়টার্স বলছে, দুর্যোগের পর হতাহতদের খোঁজে উদ্ধারকর্মীরা সন্ধান চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে পুনরায় সংযোগ চালু এবং রাস্তা পরিষ্কারের কাজও চলছে। এছাড়া যোগাযোগ বন্ধ হয়ে অবরুদ্ধ হয়ে পড়া কিছু এলাকায় কার্নিভাল উদযাপনের জন্য ব্রাজিলে ভ্রমণকারী অনির্ধারিত সংখ্যক পর্যটক আটকা পড়েছেন বলেও খবর বের হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে, সাও পাওলোর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর সেটি হলে সিভিল ডিফেন্স এবং ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারী দলের উদ্ধার তৎপরতা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এতে করে প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পাবে।

এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্গঠন কাজ শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছে ব্রাজিলের ফেডারেল সরকার। অন্যদিকে সাও পাওলো প্রদেশ সেখানকার ছয়টি শহরের জন্য ১৮০ দিনের বিপর্যয়কর সময় ঘোষণা করেছে।

প্রাদেশিক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সাও পাওলোর গভর্নর তারসিসিও ডি ফ্রেইতাস ফেডারেল কর্মকর্তাদের সাথে দেখা করবেন। কারণ ফেডারেল সরকারই চলমান এই দুর্যোগের প্রতিক্রিয়া সমন্বয় করবে।

প্রদেশটির স্থানীয় একটি সংবাদ আউটলেট অনুসারে, গত শনিবার ঘণ্টায় ৫৫ কিলোমিটার এর বেশি গতির ঝোড়ো বাতাস এবং এক মিটার উচ্চতার ঢেউয়ের মধ্যে লাতিন আমেরিকার বৃহত্তম সান্তোস বন্দরে কার্যক্রম বিঘ্নিত হয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্যোগের সময় দেশের উত্তর-পূর্বের বাহিয়া প্রদেশে কার্নিভাল উদযাপন করছিলেন। সোমবার তিনি প্রধান প্রধান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে তার কার্যালয় জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট