,

এইচডিইউ ইউনিটে পর্যবেক্ষণে আছেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড হাসপাতালের উচ্চমাত্রার নির্ভরশীল ইউনিটে (এইচডিইউ) পর্যবেক্ষণে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, এখন পর্যন্ত মির্জা ফখরুলের কোনো ঝুঁকি বা জটিলতা খুঁজে পাননি চিকিৎসকরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে এসে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুলের পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডা. জাহিদ। জরুরি বিভাগের চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন বলেও জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, বিশেষ করে তার (মির্জা ফখরুল) দেখভাল করছেন চিকিৎসক ডা. মমিনুজ্জামান। আপাতত তাকে এইচডিইউতে অবজারভেশনের জন্য রাখা হয়েছে। এখানে রাখার পর তার রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে। পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, মহাসচিবের অনুপস্থিতি দল পরিচালনায় কোনো সমস্যা নেই।

গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম। সেসময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১