,

ওয়েব সিরিজে ৬ নায়িকা যৌনকর্মী চরিত্রে

news-image

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই সঞ্জয়লীলা বানসালির মুন্সিয়ানার ছোঁয়ায় ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ হয়ে উঠেছিলেন আলিয়া ভাট। বক্স অফিসে সাফল্যও পেয়েছিল সিনেমাটি। এবারে পতিতাপল্লির কাহিনি নিয়ে হীরামান্দি নামের একটি ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক। আর তাতে রয়েছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সিগাল ও সানজিদা শেখ। বড়পর্দা ও ছোটপর্দার এই ছয় নায়িকাই এবার বানসালির তুরুপের তাস।

স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল। কারা রানির মতো জীবন অতিবাহিত করতেন। কারাই বা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনিই বনসালির এই নতুন সিরিজে দেখা যাবে। জানা গেছে, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র শুটিংয়ের সেটকেই নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর সেখানেই হীরামান্দির শুটিং করা হচ্ছে।

সিরিজের দুটি ফার্স্টলুক টিজার প্রকাশ করা হয়েছে। একটিতে নায়িকারা সোনালি পোশাকে রয়েছেন, আরেকটিতে কালো পোশাকে। এর আগে হীরামান্দি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় লীলা বানসালি জানিয়েছিলেন, এটি তার ড্রিম প্রজেক্ট। অনেক পরিকল্পনা, প্রস্তুতির পর কাজটি শুরু করছেন। এই সিরিজের মাধ্যমে বারবনিতার জীবনের চালচিত্র সারাবিশ্বের দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। তাই কোনো খামতি রাখতে চান না। নেটফ্লিক্সে দেখা যাবে হীরামান্দি। তবে কবে থেকে, তা এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট