শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জনের নিউক্যাসলকে হারিয়ে জয়ের ধারায় লিভারপুল

news-image

খেলা ডেস্ক : ১০ মিনিটে প্রথম আর ১৭ মিনিটে দ্বিতীয়- শুরুতেই দুই গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর যদি প্রতিপক্ষকে ১০ জনের দল হিসেবে পাওয়া যায়, এর পর কি জয় নিয়ে সংশয় থাকে?

লিভারপুলও কোনো সংশয় রাখেনি। একজন কম নিয়ে খেলা নিউক্যাসল ইউনাইটেডের জালে আর কোনো গোল দিতে না পারলেও মাঠ ছেড়েছে ৩ পয়েন্টের জয় নিয়েই। ব্যবধান ২-০।

এবারের প্রিমিয়ার লিগে এটি লিভারপুলের ১০ম জয়, নতুন বছরে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর টানা দ্বিতীয় জয়। যার সুবাদে পয়েন্ট তালিকার আট নম্বরে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল। আর টানা তিন ড্রয়ের পর ঘরের মাঠের হারের পরও চার নম্বর স্থান ধরে রেখেছে নিউক্যাসল। ২২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৫, নিউক্যাসলের ২৩ ম্যাচে ৪১।

সেন্ট জেমস পার্কের ম্যাচটির আগে প্রিমিয়ার লিগে টানা ১৭ ম্যাচ অপরাজিত ছিল নিউক্যাসল। শেষবার হেরেছিল আগস্টে, লিভারপুলের কাছেই। অ্যানফিল্ডের সেই ম্যাচের পর দুই দলের পথচলা ছিল দুই রকম। টানা অপরাজিত থেকে সেরা চারে জায়গা সংহত করে নিউক্যাসল; ১৭ ম্যাচের কোনোটিতে দুই গোলও হজম করেনি দলটি।

উল্টোদিকে পয়েন্ট খোয়াতে খোয়াতে ক্লপের দলের ছিল জেরবার অবস্থা। ২০২৩ সালে লিগে লিভারপুলের প্রথম জয় আসে ১৪ ফেব্রুয়ারি এভারটনের বিপক্ষে।

সেই জয়ের ধারাটিই আজ সেন্ট জেমস পার্কে টেনে আনেন দারউইন নুনেজ, কোডি গাকপোরা। ম্যাচের দশম মিনিটে দারুণ এক গোলে লিভারপুলকে এগিয়ে দেন নুনেজ। দৌড়ের মধ্যে ডি বক্সের বাইরে পাওয়া বল বা পাঁ আর বুকের সাহায্যে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান উরুগুইয়ান ফরোয়ার্ড।

এর সাত মিনিট বাদে স্কোরলাইন ২-০ বানিয়ে দেন বিশ্বকাপের পর অ্যানফিল্ডে যোগ দেওয়া ডাচ ফরোয়ার্ড গাকপো। ২২ মিনিটে হয়তো গোল পেয়ে যেতে পারতেন মোহাম্মদ সালাহও। নিউক্যাসল রক্ষণ ভেদ করে এগিয়ে যাওয়া এই ফরোয়ার্ডকে আটকাতে ডি বক্সের বাইরে চলে আসেন গোলরক্ষক নিক পোপ। বল ধরতে ঝাঁপিয়ে ফাউল করে দেখেন সরাসরি লাল কার্ড।

দুই গোল হজমের সঙ্গে একজন খেলোয়াড় কমে যাওয়ার পরও নিউক্যাসল গুটিয়ে যায়নি। প্রথমার্ধে বেশ কয়েকবার লিভারপুল রক্ষণে হানা দেয় তারা। দুর্ভাগ্যে দুইবার বল বারে লাগার কারণে গোলবঞ্চিতও হয়।

বিপরীতে গোলের বেশ কিছু সুযোগ তৈরি করেন সালাহ, গাকপোরা। বদলি নামা ফিরমিনোও তটস্থ রাখেন প্রতিপক্ষ রক্ষণ। কিন্তু গোল আর পায়নি লিভারপুল। উল্টো ৮১ মিনিটে অ্যালিসন বেকার দুর্দান্ত এক সেভ না করলে গোলও হজম করতে হতো ক্লপের দলকে।

তবে দিন শেষে নিউক্যাসলের মাঠ থেকে ৩ পয়েন্ট তুলতে পারাটাই লিভারপুলের বড় স্বস্তি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ