,

বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে এক শিশুসহ ১৮ জনের মরদেহ ও ৫ শিশুসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দেশটির পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

শুক্রবার বুলগেরিয়ার সরকারের বরাতের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কাঠবোঝাই ট্রাকটির ভেতরে একটি গোপন কক্ষ বানিয়ে শরণার্থী ও অভিবাসীদের রাখা হয়েছিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল (২০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত লোকরস্কো গ্রামের কাছে পরিত্যক্ত ওই ট্রাকটি খুঁজে পাওয়া যায়।

ট্রাকের ভেতরের অবস্থা বর্ণনা করে বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদজিদিয়েভ বলেন: ‘এই ট্রাকে তালাবদ্ধ অবস্থায় থাকা ব্যক্তিরা অক্সিজেনের সংকটে ছিল। ঠান্ডায় তারা জমে ছিল, ভেজা অবস্থায় ছিল, তারা বেশ কয়েক দিন ধরে খায়নি। বুলগেরিয়ার অভিবাসী সম্পর্কিত সবচেয়ে মারাত্মক ঘটনা এটি।’

তিনি বলেন, ট্রাক থেকে জীবিত উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সন্ধান পাওয়া এসব লোকজনের জাতীয়তা তাৎক্ষণিক প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিবিসি বলছে, তুরস্ক থেকে প্রবেশের চেষ্টাকারী লোকদের সঙ্গে অমানবিক ব্যবহারের অভিযোগ রয়েছে বুলগেরিয়ার বিরুদ্ধে।

আশ্রয়প্রার্থীদের অভিযোগ, দেশটিতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটকে দেওয়া ও গ্রেপ্তার করা হয়েছে। এমনকি আশ্রয়প্রার্থীদের মালামাল কেড়ে নেওয়া এবং মারধর করার অভিযোগের সম্মুখীনও হয়েছে বুলগেরিয়া।

তুরস্ক থেকে বিপুল সংখ্যক লোক ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করে থাকেন। এ কাজে তারা রুট হিসেবে বুলগেরিয়াকে ব্যবহার করে থাকে। আর তাই বুলগেরিয়া দীর্ঘদিন ধরে তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টাকারী বিপুল সংখ্যক লোককে ঠেকাতে কার্যত লড়াই করছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না