সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১১ মহানগরে আজ বিএনপির পদযাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ শনিবার ঢাকা বাদে দেশের বাকি ১১টি মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপি নেতারা জানান, এ কর্মসূচি উপলক্ষে কেন্দ্র থেকে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচি সফল করতে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। এলাকায় এলাকায় ছুটছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন বিভাগীয় শহরগুলোতে। নেতাকর্মীকে সংগঠিত করার পাশাপাশি চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন তাঁরা। এর ফলে এবারের কর্মসূচি আরও বেশি সফল হবে।

আজ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহসাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের মহানগর পদযাত্রার কর্মসূচির সার্বিক সমন্বয় করছেন।

এর আগে গতকাল শুক্রবার ঢাকা মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১২ দলীয় জোট ও চারদলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্যও আজ একইভাবে কর্মসূচি পালন করবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী